দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চারজনের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) বিকেলে কেতরাংগা সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, বিকেল ৩টার দিকে এক নারী ও তিন শিশু কেতরাংগা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কেতরাংগা বিওপির একটি নিয়মিত টহল দল বিকেল সাড়ে ৩টার দিকে শূন্যরেখা এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে।
পরে বিজিবির টহল দলের তৎপরতায় তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের তৎপরতা রোধে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
যে আই